২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের প্রতি 'কেমিক্যাল আলী'কে হস্তান্তরের আহ্বান মালিকির

প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জ্ঞাতি ভাই 'কেমিক্যাল আলী' নামে পরিচিত আলী হাসান আল-মজিদসহ গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক আরও দুই কর্মকর্তাকে হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানিয়েছে মালিকি সরকার। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার সুবিধার্থে সরকার এ আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ওয়াশিংটন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জ্ঞাতি ভাই 'কেমিক্যাল আলী' নামে পরিচিত আলী হাসান আল-মজিদসহ গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক আরও দুই কর্মকর্তাকে হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানিয়েছে মালিকি সরকার। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার সুবিধার্থে সরকার এ আহ্বান জানিয়েছে। সাদ্দামের জ্ঞাতি ভাই কেমিক্যাল আলী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাসেম এবং সাবেক সেনা কমাণ্ডার হুসেইন রশীদ মুহম্মদকে মার্কিন সামরিক হেফাজতে রাখা হয়েছে। কিন্তু তাদেরকে ইরাক সরকারের হাতে হস্তান্তর করার জন্য যথাযথ কর্তৃপক্ষ নিয়ে বিতর্ক আছে। ওই তিনজনের বিরুদ্ধেই্ ১৯৮৮ সালে ইরাকি কুর্দি-বিরোধী প্রচারণা চালানোয় ভূমিকা রাখার অভিযোগ আছে। কিন্তু মার্কিন সেনাবাহিনী বলছে, যথাযথ ইরাক কর্তৃপক্ষের অনুরোধ না পাওয়া পর্যন্ত তারা ওই তিনজনকে ইরাক সরকারের হাতে হস্তান্তও করবে না। প্রধানমন্ত্রী নূরি আল মালিকির শিয়া পরিচালিত সরকার, প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং কুর্দি ও সুন্নি আরব ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাসিমির মধ্যে কেমিক্যাল আলীসহ অপর দুজনকে হস্তান্তরের অনুরোধ জানানো নিয়ে মতভেদ আছে। ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ শুক্রবার রয়টার্সকে বলেছেন, "বুশের কাছে গত সপ্তাহে একটি চিঠি পাঠিয়ে মালিকি ওই তিন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাদেরকে সরকারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।" দাব্বাগ বলেন, "বিচারের ক্ষেত্রে মার্কিন বাহিনীর হস্তক্ষেপ করার এবং এর বৈধতা-অবৈধতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। কেবলমাত্র ইরাক কর্তৃপক্ষই তা করতে পারে।" ইরাকের মার্কিন দূতাবাস এ চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মালিকি বলেছেন, " বাগদাদের মার্কিন দূতাবাস ওই তিন অভিযুক্তের হস্তান্তরে বাধা দেওয়ার ভূমিকা নিয়েছে। এটি দু:খজনক।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩০ঘ.