২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিমান বিধ্বস্ত, ৫৭ আরোহীর সবাই নিহত

তুরস্কে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫৭ আরোহীর সবাই নিহত হয়েছে। শুক্রবার মধ্য তুরস্কের ইস্পার্তা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি এটলাসজেট এয়ারলাইনের। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন এবং যাত্রী এবং ক্রুদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন। বিমান সংস্থা এবং তুরস্কের সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

আঙ্কারা, নভেম্বও ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫৭ আরোহীর সবাই নিহত হয়েছে। শুক্রবার মধ্য তুরস্কের ইস্পার্তা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি এটলাসজেট এয়ারলাইনের। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন এবং যাত্রী এবং ক্রুদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন। বিমান সংস্থা এবং তুরস্কের সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-১) এটলাসজেট এয়ারলাইনের এমডি-৮৩ বিমানটি ৪৯ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে শুক্রবার সকালে ইস্তাম্বুল থেকে ইস্পার্তা প্রদেশের দিকে যাচ্ছিল। সেসময় ইস্পার্তার পার্বত্য অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। মৃতের সংখ্যা প্রাথমিক খবরে ৫৬ জন বলা হলেও পরে একটি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতেই নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ জন। সামরিক হেলিকপ্টারে করে বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করার পর উদ্ধারকারীরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ইসপারতার সুলেমান দেমিরেল বিমানবন্দরের মাত্র ১২ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বিমানটি। এটলাসজেট এয়ারলাইনের প্রধান নির্বাহী তুনকাই দোগেনার এক সংবাদ সম্মেলনে বলেন, " উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন .... সেখানে কেউ বেঁচে নেই।" দোগেনার আরও বলেন, সকালে বিমান দুর্ঘটনার সময় আবহাওয়া খারাপ ছিল না এবং বিমানটির কোনো যান্ত্রিক ত্র"টি ছিল বলেও তিনি জানেন না। এদিকে, তুরস্কের পরিবহন মন্ত্রী বাইনালি ইলদিরিম বলেছেন, " আপনি যে ব্যবস্থাই নেন না কেন বিমান দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে শতকরা ৮০/৮৫ ভাগ দুর্ঘটনাই ঘটে থাকে মানুষের ভুলের কারণে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০০ ঘ.