তেহরান, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতারা ভবিষ্যদ্বাণীকে নিরুৎসাহিত করলেও দেশটির ভবিষ্যত বক্তারা জানিয়েছেন, তাদের গ্রাহক দিন দিন বেড়েই চলছে। ইরানে এই ব্যবসার এখন রমরমা অবস্থা।
তেহরানে নিজের অ্যাপার্টমেন্টে কম্পিউটারে বসে নাজনিন (ছদ্মনাম) ভবিষ্যদ্বাণী করেন। "জ্যোতিষ" জ্ঞান, যার উদ্ভব পারস্য থেকে মনে করা হয়, তার ভিত্তিতে তিনি ভবিষ্যদ্বাণী করে থাকেন। বর্তমানে তিনি বেশ ভালো সময় পার করছেন বলেই জাননিয়েছেন রয়টার্সকে।
নাজনিন বলেন, "কষ্টের মাঝের সময়টুকুই হল সুখ। প্রায় সব পেশার লোকরাই তাদের ভবিষ্যত জানার জন্য আমার কাছে আসে।"
নাজনিন জানান, প্রতি গ্রাহকের সঙ্গে একবারের বৈঠকে দুই লাখ রিয়াল (২১ ডলার) নেন তিনি। অনেক সময়ই গ্রাহকদের সঙ্গে আলাপ চলাকালে তাকে মোবাইল ফোন বন্ধ রাখতে হয়। তিনি জানান, দিনে দুই থেকে তিন জন গ্রাহককে সময় দিতে পারেন তিনি। এর বেশি নয়।
বিশেষজ্ঞরা জানান, ক্রমশ ইরানের একঘরে হয়ে যাওয়া এবং দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন হয়ে দেশটির জনগণ ভবিষ্যদ্বাণীর প্রতি আগ্রহী হয়ে উঠছে। এদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।
ইরানে নাজনিনের মতো ভাবিষ্যতবক্তাদের এখন রমরমা। ট্যারট কার্ড দেখে ভাগ্য বলাসহ আরও নানা উপায়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন তারা। এমনকি হকাররাও রাস্তায় বই বিক্রির সময় গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বলে থাকে যে, বইগুলো তাদের প্রাত্যহিক জীবন চলার পথ দেখাবে।
গত কয়েক দশকে যারাই দেশটির ক্ষমতায় ছিল তারা ভবিষ্যত বলার বিষয়টিকে পরিহার করে চলার ব্যাপারেই আগ্রহী ছিল। তাদের মতে এটা মানুষকে ভুল পথে নিতে পারে তাই এর চর্চা করা ঠিক না। কিন্তু ইরানিরা অধিকাংশই এই মত সমর্থন করেনি।
নাজনিন বলেন, "১২ বছরের বালক থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ সব বয়সের মানুষ আমার কাছে আসে। আমার কাছে যেমন ধার্মিকরা আসে, তেমনি নাস্তিক মনোবৃত্তির মানুষেরও ভবিষ্যতও বলেছি আমি।"
হাসতে হাসতে বললেন, কিশোরী থেকে বৃদ্ধা সবাই যেন ভালো একটা বর পেতে চায়।
খ্রীষ্টান স
bdnews24