২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে সাহায্য করবেন না : ইউরোপের প্রতি লাদেন

আফগানিস্তানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করতে ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। বৃহস্পতিবার ইউরোপীয়দের উদ্দেশে প্রচারিত একটি অডিও টেপে লাদেন বলেন, "আপনারা যদি হোয়াইট হাউসের দিকে ছোটা নেতাদের সংযত করেন এবং নির্যাতিতদের প্রতি যে দুস্কর্ম করা হয়েছে তার অবসান ঘটাতে সক্রিয়ভাবে কাজ করেন তাহলে ভালো করবেন।" তিনি বলেন, " আপনারা (ইউরোপীয়রা) আমেরিকার অনুসারীতে পরিণত হয়েছেন। সে কারণে ইউরোপের আদালতে কোন মার্কিন সৈন্যের বিচার হয়নি।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 08:18 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/আল জাজিরা) - আফগানিস্তানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করতে ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। বৃহস্পতিবার ইউরোপীয়দের উদ্দেশে প্রচারিত একটি অডিও টেপে লাদেন বলেন, "আপনারা যদি হোয়াইট হাউসের দিকে ছোটা নেতাদের সংযত করেন এবং নির্যাতিতদের প্রতি যে দুস্কর্ম করা হয়েছে তার অবসান ঘটাতে সক্রিয়ভাবে কাজ করেন তাহলে ভালো করবেন।"(আরো তথ্যসহ) তিনি বলেন, " আপনারা (ইউরোপীয়রা) আমেরিকার অনুসারীতে পরিণত হয়েছেন। সে কারণে ইউরোপের আদালতে কোন মার্কিন সৈন্যের বিচার হয়নি।" আমেরিকার দিন শেষ হয়ে আসছে বলে ইউরোপবাসীকে সতর্ক করে দিয়ে লাদেন বলেন, মার্কিন সৈন্যরা নিজেদের সমস্যা সমাধান করতে প্রতিবেশীকে ত্যাগ করে দেশে ফিরে যাবে। তিনি বলেন, "এ যুদ্ধে (আফগান যুদ্ধে) জড়িত থাকার সুবাদে আপনারাও যুদ্ধের নীতি লঙ্ঘন করেছেন। কারণ নারী, শিশু ও বেসামরিক নাগরিক এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।" গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬ টায় প্রচারিত ওই অডিও টেপে লাদেন বলেন, "২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার জন্য আমিই দায়ী।" তিনি বলেন, আফগানিস্তান এ হামলার জন্য দায়ী না হলেও যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ওই দেশে আগ্রাসন চালিয়েছে। আর আমেরিকাকে অনুসরণ করেছে ইউরোপ। আফগানিস্তানে আল জাজিরার প্রতিনিধি জানান, আফগান সরকার লাদেনের এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে। প্রতিনিধি জানান, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র তাকে বলেছেন একটি সার্বভৌম দেশ হিসেবে তার দেশ কি করবে বা সেখানকার জনগণের কি করা উচিত সে সম্পর্কে বিদেশি লাদেনের কোনো কিছু বলার অধিকার নেই। মুখপাত্র বলেন, আফগান জনগণেরই ইচ্ছাতে আন্তর্জাতিক স