লন্ডন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের প্রিন্সেস ডায়ানা ও তার প্রেমিক দোদি আল ফায়েদ মারা যাওয়ার সংবাদ শুনেই দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ বলেছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। তারা রাজ পরিবারের ষড়যন্ত্রের শিকার।
লন্ডনে আদালতকে বৃহস্পতিবার একথা জানিয়েছেন প্যারিসের রিজ হোটেলের প্রেসিডেন্ট ফ্রানৎস ক্লাইন। মারা যাওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত ডায়ানা ও দোদি রিজ হোটেলেই ছিলেন।
মোহাম্মদ আল ফায়েদ আগেই আদালতে বলেন, ব্রিটিশ রাজ পরিবারের নির্দেশেই দোদি ও তার প্রেমিকা ডায়ানাকে হত্যা করা হয়েছে। রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ এই নির্দেশ দেন বলে দাবি করেছেন আল ফায়েদ।
দোদির বাবা আরও জানান, ডায়ানা অন্তঃসত্ত্বা ছিলেন এবং দোদিকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। তিনি দাবি করেন, ডায়ানা একজন মুসলমানকে বিয়ে করবেন ব্রিটিশ রাজপরিবার তা মেনে নিতে পারেনি। এজন্য ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হত্যা করা হয়।
১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় ডায়ানা ও দোদি নিহত হন। ফরাসি ও ব্রিটিশ কর্মকর্তারা তদন্ত শেষে জানিয়েছিলেন, ফটোগ্রাফারদের তাড়া খেয়ে দ্রুত গাড়ি চালাতে গিয়ে ওই দুর্ঘটনায় গাড়িচালকসহ ডায়ানা ও দোদি নিহত হন।
রিজ হোটেলের প্রেসিডেন্ট ফ্রানৎস ক্লাইন বৃহস্পতিবার আদালতকে জানান, দুর্ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। তিনি ফোনে দোদির বাবা মোহাম্মদ আল-ফায়েদকে খবরটি জানান। ক্লাইন বলেন, তখনই দোদির বাবা তাকে বলেছিলেন, "আপনি যা জানেন বা ধারণা করছেন, আমি তার থেকে বেশি জানি।"
কা
bdnews24