২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ২য় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়েছে

জাপান বৃহস্পতিবার রাজধানী টোকিওর পূর্বে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে দ্বিতীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়েছে। প্রতিবেশী উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

টোকিও, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপান বৃহস্পতিবার রাজধানী টোকিওর পূর্বে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে দ্বিতীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়েছে। প্রতিবেশী উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য টোকিও থেকে ২৫ কিলোমিটার দূরের শিবায় অবস্থিত নারাশিনো বিমান ঘাঁটিতে দুটি 'প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩' (প্যাক-৩) লাঞ্চার স্থাপন করা হয়েছে। এগুলো দিয়ে আঘাত হানতে আসা ক্ষেপণাস্ত্রকে মাঝপথে নষ্ট করে দেওয়া সম্ভব হবে। জাপান এর আগে গত মার্চ মাসে টোকিওর উত্তরের একটি ঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ১৯৯৮ সালে চালানো এক পরীক্ষায় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে যাওয়ায় এবং গত বছর পিয়ংইয়ং আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও একটি পরমাণু বোমা পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে মার্চে প্রথম ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে টোকিও। এদিকে, আগামী মার্চ মাসের শেষ নাগাদ টোকিওর কাছে আরও দুটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়েছে জাপান। অপেক্ষাকৃত স্বল্পপাল্লার এ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলো রক্ষার উদ্দেশে স্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০১ ঘ.