টোকিও, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিবেশ দূষণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও চীনসহ সবগুলো দেশকে নিয়ে জলবায়ু পরিবর্তন বিরোধী নতুন একটি ফোরাম গঠনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে জাপান। বৃহস্পতিবার জাপান একথা জানায়।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী মাসে বালিতে অনুষ্ঠেয় পরিবেশ সম্মেলনে তারা নতুন জোট গঠনের ওই প্রস্তাব দেবে। জলবায়ু পরিবর্তন রোধে দীর্ঘ মেয়াদি লক্ষ্য নির্ধারণ, গবেষণা ও দূষণ কমানোর জন্য নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে বালি সম্মেলনে আলোচনা হবে।
ইন্দোনেশিয়ার বালিতে ৩ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে ১৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
২০১২ সালে কিয়োটো প্রটেকলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই গ্রিনহউস গ্যাস নির্গমণ কমাতে আরেকটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য চাপের মুখে আছে জাতিসংঘ।
২০৫০ সালের মধ্যে বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমণ অর্ধেকে কমিয়ে আনতে চলতি বছরের প্রথম দিকে প্রস্তাব দিয়েছেল জাপান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "গ্রিনহাউস গ্যাস নির্গমণের মাত্রা বেঁধে দেওয়া নিয়ে আমরা যদি এখনই আলোচনার চেষ্টা করি তাহলে হয়তো আলোচনা অদৌ শুরু করা যাবে না।
যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, কিয়োটো প্রটোকল থেকে চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো অন্যায্যভাবে অব্যাহতি পেয়েছে।
চীন ও ভারতের মতো দ্রুত বর্ধমান অর্থনীতির দেশগুলোর অশঙ্কা কিয়োটো প্রটোকল অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমাতে গেলে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে।
জাপান বিশ্বের পঞ্চম বৃহৎ গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশ। তবে কিয়োটো প্রটোকল অনুষায়ী তারা এর মাত্রা কমানোর চেষ্টা করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ঘ.
bdnews24