২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া পরমাণু স্থাপনার তালিকা দেবে শিগগিরিই: হিল

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ক মার্কিন আলোচক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বৃহস্পতিবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের সমস্ত পরমাণু স্থপনার তালিকা আগামী কয়েকদিনের মধ্যেই দেবে বলে তিনি আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

সিউল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ক মার্কিন আলোচক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বৃহস্পতিবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের সমস্ত পরমাণু স্থপনার তালিকা আগামী কয়েকদিনের মধ্যেই দেবে বলে তিনি আশা করছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিনি ব্যবসায়ী নেতাদের তিনি বলেন, "আমরা আগামী কয়েকদিনের মধ্যেই, বিশেষত আগামী সপ্তাহেই উত্তর কোরিয়ার সব পরমাণু স্থাপনা, যন্ত্রপাতি এবং পরমাণু কর্মসূচির সামগ্রিক তালিকা পাব-- সে অপেক্ষাতেই আছি।" এদিকে ইতোমধ্যেই উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণ তদারক করতে যাওয়া পর্যবেক্ষক দল বৃহস্পতিবার জানিয়েছে, এ ব্যাপারে উত্তর কোরিয়ার অগ্রগতিতে তারা সন্তুষ্ট। উল্লেখ্য, উত্তর কোরিয়া অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ সুবিধার বিনিময়ে এ বছরের শেষ নাগাদ পরমাণু স্থাপনা ধ্বংস করতে রাজি হয়েছে। ক্রিস্টোফার হিল আগামী সপ্তাহে পিয়ংইয়ং সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ন্যান্সি বেক ওয়াশিংটনে জানান, হিল আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পিয়ংইয়ং সফর করবেন। এ সময় তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রন্ত্রী কিম কায়ে-গোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা আছে। পরামাণু স্থাপনা নিস্ক্রিয়করণ পর্যবেক্ষণ করতে হিল ইয়ংবিয়ন পরমাণু প্রকল্প পরিদর্শন করবেন। এ সময় তিনি সেখানে নিস্ক্রিয়করণ কাজে নিযুক্ত মার্কিন বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ বছরের মধ্যে নিস্ক্রিয়করণ শেষ হবে। সিউলে যাওয়ার আগে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য হিল বুধবার টোকিওয় যান। সেখানে তিনি বলেন, "নিস্ক্রিয়করণ কাজ কিভাবে এগুচ্ছে সেটা দেখতেই আমি পিয়ংইয়ং যাব।" হিল বলেন, "বিভিন্ন রিপোর্ট থেকে আমি জেনেছি কাজ ভালই এগুচ্ছে। তাই আমি নিজে সেটা দেখতে চাই।" তিনি আরও বলেন, "পরিকল্পনা অনুযায়ী, আমরা চলতি বছরেই নিরস্ত্রীকরণ শেষ করতে চাই। এজন্য এই পর্যায়ে কাজের অগ্রগতি পর্যালোচনা করা প্রয়োজন। তাহলে কী পদক্ষেপ নেয়া যাবে তা নিয়ে আমরা আলোচনা করতে পারব।" হিল সর্বশেষ গত জুনে পিয়ংইয়ং সফর করেন। বিশাল আকারের আন্তর্জাতিক জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তির বিনিময়ে উত্তর কোরিয়া গত ফেব্র"য়ারিতে পরমাণু প্রকল্পে বন্ধে চুক্তিতে সাক্ষর করে। ওই চুক্তির আওতায় গত জুলাইতেই দেশটি তাদের প্রধান পরমাণু প্রকল্প বন্ধ করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৪ঘ.