সিউল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুকে জলন্ত মোবাইল ফোন লেগে থাকা অবস্থায় কোরিয়ার একটি পাথর খনির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও ডাক্তার বৃহস্পতিবার একথা জানিয়েছে। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে তিনি মারা গেছেন।
৩৩ বছর ওই শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, তার বুক পুড়ে গেছে এবং পাঁজরে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের জরুরি বিভাগের অধ্যাপক কিম হুন জানান, তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার বুকের বাঁ পাশে গলে যাওয়া মোবাইল ফোনটা লেগে ছিল। কিম তাকে পরীক্ষা করেন।
কিম বলেন, "মোবইল ফোনের বিস্ফোরণ ছাড়া অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে বলে আমার মনে হচ্ছে না।"
পুলিশ জানিয়েছে, মোবাইলের ব্যাটারির বিস্ফোরণে নাকি অন্য কোনো কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে সেটা জানার জন্য তারা তদন্ত শুরু করেছে।
সিউলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চেনজু হিউয়েংডিউক পুলিশ স্টেশনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "পাথর খনিতে কাজ করার সময় একটি যন্ত্রের কাছে তাকে পড়ে থাকতে দেখা যায়।"
এক প্রত্যক্ষদর্শী বলেন, "ওই শ্রমিক নিচে পড়েছিল এবং তার মোবাইল ফোনটি তখনও জ্বলছিল। আমি সেটিকে নিভাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২৮ঘ.
bdnews24