২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিদ্রোহী সেনাদের অভ্যুত্থান নাটকের পর কারফিউ জারি

ফিলিপাইনের একদল বিদ্রোহী সেনা বৃহস্পতিবার আবারও অভ্য্থুানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর কারফিউ জারি করেছে সরকার। রাজধানী ম্যানিলা এবং আশেপাশের আরও দুটো এলাকায় মধ্যরাত থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্েদা পুনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 11:23 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ম্যানিলা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনের একদল বিদ্রোহী সেনা বৃহস্পতিবার আবারও অভ্য্থুানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর কারফিউ জারি করেছে সরকার। রাজধানী ম্যানিলা এবং আশেপাশের আরও দুটো এলাকায় মধ্যরাত থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্েদা পুনো। এর আগে হোটেল দখল অভ্যুত্থানের নেতৃত্ব দেন ২০০৩ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের নায়ক সিনেটর অ্যান্তোনিও ত্রিলানেস। তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২০০৩ সালের অভ্যুত্থানের জন্য বিচারাধীন প্রায় ২৪ জন সেনাকে ম্যানিলার প্রাণকেন্দ্র মাকাতি জেলায় পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল একদল প্রহরী। পথিমধ্যে তারা ওই প্রহরীদের কাছ থেকে পালিয়ে ম্যানিলার বিলাসবহুল পেনিনসুলা হোটেলের লবির দখল নিয়ে নেয়। এরপর তারা ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দেয়। পরবর্তীতে এলিট সেনারা হোটেলটিতে অভিযান চালায়। তারা হোটেলের সামনের দরজা ভেঙ্গে ফেলে এবং লবিতে কাঁদনে গ্যাস নিক্ষেপ করে। অভিযানের এক পর্যায়ে বিদ্রোহী সেনারা হোটেলটির নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়। গ্রেপ্তার হওয়ার আগে ত্রিলানেস রয়টার্সকে বলেন, "সবার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বেরিয়ে যাচ্ছি।" সাংবাদিকদের তিনি বলেন, কেউ যাতে গোলাগুলির মধ্যে পড়ে হতাহত না হয় সেজন্যই আমরা বেরিয়ে যাচ্ছি। বিদ্রোহী সেনারা হোটেলের দখল নেওয়ার সময় সেখানে বেশ কয়েকজন সাংবাদিক, অতিথি ও হোটোল কর্মচারী আটকা পড়েছিলেন। পরে অবশ্য বিদ্রোহী সেনারা আটকে পড়া লোকদের বাইরে চলে যাওয়ার অনুমতি দেয়। ওদিকে, হোটল দখল এবং মুক্ত হওয়ার এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৬ ঘ.