২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিদ্রোহী সেনাদের আত্মসমর্পণ

ফিলিপাইনের একদল বিদ্রোহী সেনা বৃহস্পতিবার দখল করা ম্যানিলার একটি হোটেল ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছে। ওই সেনাদের আটক করেছে এলিট সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ম্যানিলা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনের একদল বিদ্রোহী সেনা বৃহস্পতিবার দখল করা ম্যানিলার একটি হোটেল ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছে। ওই সেনাদের আটক করেছে এলিট সেনারা। এর আগে একইদিন তারা ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়াকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে রাজধানী ম্যানিলার পেনিনসুলা হোটেলের দখল নেয়। সশস্ত্র অবস্থায় অবস্থান নেয় হোটেলটির প্রবেশ-দ্বারে। পরবর্তীতে এলিট সেনারা হোটেলটিতে অভিযান চালায়। তারা হোটেলের সামনের দরজা ভেঙ্গে ফেলে এবং প্রবেশ-দ্বারে কাঁদনে গ্যাস নিক্ষেপ করে। অভিযানের এক পর্যায়ে বিদ্রোহী সেনারা হোটেলটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। এ বিষয়ে ২০০৩ সালে প্রেসিডেন্ট অ্যারোয়ার বিরুদ্ধে চালানো ব্যর্থ অভ্যুত্থানের নেতা সিনেটর অ্যান্তোনিও ত্রিলানেস রয়টার্সকে বলেন, "সবার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বেরিয়ে যাচ্ছি।" সাংবাদিকদের তিনি বলেন, "সেনাদের মতোই আমরা এটি মোকাবেলা করতে যাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৫ ঘ.