২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা বিস্ফেরণ-সংঘর্ষে ৫ সেনা ও ১০ গ্রামবাসী নিহত

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এক আদিবাসী এলাকায় বৃহস্পতিবার রাস্তায় পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরপরই আরেক ঘটনায় সেনা-জঙ্গি সংঘর্ষের মধ্যে পড়ে কমপক্ষে ১০ গ্রামবাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 06:36 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এক আদিবাসী এলাকায় বৃহস্পতিবার রাস্তায় পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরপরই আরেক ঘটনায় সেনা-জঙ্গি সংঘর্ষের মধ্যে পড়ে কমপক্ষে ১০ গ্রামবাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, একটি সামরিক গাড়িবহরকে লক্ষ্য করে ওই বোমা বিস্ফোরণ ঘটে। গাড়িবহরটি তখন উত্তর ওয়াজিরিস্তান এলাকা দিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবারের এ বোমা হামলার ঘটনা এমন এক সময়ে সংঘটিত হলো যেদিন পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে নতুন মেয়াদে শপথ নিচ্ছেন সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ। এবার তিনি একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে এ শপথ নিচ্ছেন। একইদিনে সোয়াত উপত্যকায় সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর আহমেদ ইকবাল জানিয়েছেন, " লোকজন হতাহতের ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে সংঘর্ষ যে হয়েছে সেকথা নিশ্চিত করেছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১২২৩ ঘ.