ইসলামাবাদ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে বৃহস্পতিবার নতুন মেয়াদে শপথ নিলেন সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ। বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে এ শপথ নিয়ে তিনি জনগণের সন্দেহ দূর করলেন। এর আগে দেশি-বিদেশি চাপের মুখে বুধবার পাকিস্তানের সেনাপ্রধানের পদ ছেড়ে দেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র মুশাররফ। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহারেরও ঘোষণা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। (আরও তথ্যসহ-১)
প্রধান বিচারপতি আব্দুল হামিদ দোগার মুশাররফকে শপথ বাক্য পাঠ করান। মুশাররফ এ সময় পাকিস্তানের ঐতিহ্যবাহী শেরওয়ানি পরে ছিলেন। ইসলামাবাদে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এক ভাষণে মুশাররফ বলেন, "পূর্ণ গণতন্ত্রে পাকিস্তানের উত্তোরণে এ এক মাইলফলক।"
তিনি আরও বলেন, "একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে আমার এবং নতুন সেনাপ্রধান হিসাবে কাইয়ানির নেতৃত্বে পাকিস্তান আরও শক্তিশালী হয়ে উঠবে।" উল্লেখ্য, বুধবার সেনাপ্রধানের পদ ছাড়ার পর মুশাররফ তার অনুগত জেনারেল আশফাক কাইয়ানিকে এ পদে স্থলাভিষিক্ত করেন।
এর আগে ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে অনুগত আব্দুল হামিদ দোগারকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন মুশাররফ।
সেনাপ্রধানের পদ ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্র ও দেশে বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত ফুশাররফ প্রতিশ্র"তি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সর্বোচ্চ সামরিক পদটি ছেড়ে দেবেন। সে প্রতিশ্র"তি তিনি পূরণ করলেও এখনও জরুরি অবস্থা তুলে নেওয়ার চাপের মুখে আছেন মুশাররফ।
বুশ বুধবার সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার জন্য মুশাররফকে অভিনন্দন জানালেও আগামী জানুয়ারির নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছেন।
মুশাররফ ৬ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। কিন্তু দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় দেশের সর্বোচ্চ আদালত। সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা ছয়টি রিটের রায় না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত করে সুপ্রিম কোর্ট।
আদালতের বাধা দূর করতেই ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থার মধ্যেই তিনি প্রধান বিচারপতিসহ বিরোধী বিচারকদের সরিয়ে আদালতে অনুগত বিচারকদের নিয়োগ দেন।
এরপর অনুগত সুপ্রিম কোর্ট মুশাররফের প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা বিরোধীদের মামলাগুলো খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে মুশাররফের সেনাপ্রধানের পদ ছেড়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথ পরিষ্কার হয়।
অবশ্য, বিরোধী দলগুলো এখনও মুশাররফের পুনর্নির্বাচনকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।
১৯৯৯ সালে মুশাররফের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার
bdnews24