লাহোর, পাকিস্তান, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কেবল সেনাপ্রধানের পদ ছাড়াটাই যথেষ্ট নয়, সেনা অভ্যূত্থানের নায়ক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবার রাজনীতি থেকে বিদায় নিন--এমনটিই চাইছে পাকিস্তানের জনগণ। মুশাররফ বুধবার সেনা প্রধানের পদ ছাড়ার পর জনগণ এই প্রতিক্রিয়াই জানিয়েছে।
তারা বলেছে, মুশাররফ শেষমেষ সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে ভালো কাজ করেছেন। কিন্তু এটিই যথেষ্ট নয়। এবার রাজনীতি থেকেই তার বিদায় নেওয়া উচিত।
অনেকেই মনে করেন, মুশাররফ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তার পুনর্নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পাওে এমন বিচারকদের আটক করে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে এবং জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করে তিনি দেশের জন্য লজ্জা বয়ে এনেছেন।
মুশাররফকে 'বড় ধরনের প্রতারক' আখ্যা দিয়েছেন সরকারি কর্মচারি আমজাদ ইকবাল বাট। তিনি বলেন, "মুশাররফের উচিত রাজনীতি থেকে সরে যাওয়া। তাকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। মুশাররফ পুরোপুরি বিদায় না হলে অবস্থার পরিবর্তন হবে না।"
স
bdnews24