ওয়াশিংটন, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সেনা বাড়লেও বাগদাদ এখনও খুবই বিপজ্জনক-- এমনটাই মনে করেন ইরাকে কর্তব্যরত যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ শতাংশ সাংবাদিক। ইরাকের রাজধানীতে মার্কিন সেনা বাড়ানোর পর গত দু'মাসে সেখানে সহিংসতা কমলেও বিপদ কাটেনি বলেই মনে করছেন তারা। বুধবার এক জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
ওয়াশিংটনভিত্তিক 'পিউ রিসার্চ সেন্টার' পরিচালিত এ জরিপে দেখা গেছে, ৮৭ শতাংশ সাংবাদিক মনে করেন সহিংসতা কমে গেলেও বাগদাদেও অর্ধেকাংশই পশ্চিমা সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বাগদাদের শিয়া অধুষ্যিত সদর সিটিকে তারা ইরাকের সবচেয়ে বিপজ্জনক স্থান বলেই মনে করেন। এছাড়া, জরিপে অংশগ্রহণকারী ১৮ শতাংশ সাংবাদিক গোটা বাগদাদকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন।
এর আগে মঙ্গলবার প্রকাশিত পিউ এর আরেক জরিপে বলা হয়েছে, ৪৮ শতাংশ মার্কিনি মনে করেন, ইরাকে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা ভালভাবে এগুচ্ছে। জুন মাসে প্রকাশিত এক জরিপে এমন মনোভাব ব্যক্ত করেছিলেন ৩৪ শতাংশ মার্কিনি। বেসমারিক ইরাকিদের প্রাণহানির হার কমে আসা এবং আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে সফল অভিযানের ফলে ইরাকে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা স
bdnews24