কলোম্বো, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার রাজধানী কলোম্বোয় বুধবার আত্মঘাতী বোমা হামলায় তামিল সমাজকল্যাণ মন্ত্রী ডগলাস দেবানন্দের সহযোগী নিহত হওয়ার কয়েকঘন্টা পর আরেকটি গেরিলা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, "হাসপাতালে ১৬ জনের মৃতদেহ নেওয়া হয়েছে। আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন। নগরীর আবাসিক এলাকায় একটি শপিং সেন্টারে এই হামলা হয়।"
এর আগে তামিল মন্ত্রী দেবানন্দের কার্যালয়ের কাছে এক নারী আত্মঘাতী হামলা চালায়। এতে মন্ত্রীর সহযোগী নিহত হওয়া ছাড়াও আহত হয় আরও দুই জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে আহত হননি। হাসপাতালের এক কর্মকর্তা একথা জানান। শ্রীলংকায় তামিল গেরিলাদের দফায় দফায় আত্মঘাতী হামলার মধ্যে এ হামলা দুটি সর্বসা
bdnews24