অ্যানাপোলিস, মেরিল্যান্ড, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল-ফিলিস্তিন ছয় দশকের সংঘাতের অবসান ঘটিয়ে ২০০৮ সালের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানের লক্ষ্যে আলোচনায় রাজি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানিয়েছেন, এ বৈঠক বুধবার বসছে হোয়াইট হাউসে। তবে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলেও জানিয়েছেন তিনি।
সম্মেলনের যৌথ বিবৃতি পাঠ করে বুশ বলেন, "দু'পক্ষের মধ্যে সকল মতভেদ দূর করে একটি শান্তি চুক্তি করতে আমরা রাজি হয়েছি। ২০০৮ সালের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে ইসরায়েল-ফিলিস্তিন।" এবার হোয়াইট হাউসের বৈঠককে দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সূচনা বৈঠকেই রূপ দিতে চাইছেন বুশ।
জঙ্গি তৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ফিলিস্তিনকে আহ্বান জানিয়ে বুশ বলেন, "তাদের (ফিলিস্তিন) নেতাদের বুঝতে হবে ইসরায়েলের প্রতিটি নাগরিকের শান্তিতে থাকার অধিকার আছে।"
অন্যদিকে পশ্চিম তীরে বসতি স
bdnews24