২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াত উপত্যকা পাকিস্তানি সেনাদের দখলে

পাকিস্তানের সেনারা জঙ্গিদের হাত থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা দখল করে নিয়েছে। এ সপ্তাহে ওই এলাকায় সংঘর্ষে প্রায় ৪৫ জঙ্গি ও চার সেনা নিহত হয়। সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 04:06 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

মিঙ্গোরা, পাকিস্তান, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনারা জঙ্গিদের হাত থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা দখল করে নিয়েছে। এ সপ্তাহে ওই এলাকায় সংঘর্ষে প্রায় ৪৫ জঙ্গি ও চার সেনা নিহত হয়। সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন। সোয়াত উপত্যকা থেকে শ শ সশস্ত্র মুসলিম জঙ্গি নির্মূল করতে পাক সেনারা এ মাসে ওই অঞ্চলে অভিযান চালায়। সর্বশেষ লড়াইয়ে সেনরা বিদ্রোহিদের বেতার স্টেশন বন্ধ করে দেয়। ওই বেতারে বিদ্রোহী নেতা ফজলুল্লাহ জিহাদের ডাক দিতেন। সেনাবাহিনীর এক মুখপাত্র একথা বলেছেন। মেজর আমজাদ ইকবাল মঙ্গলবার বলেন, আমরা নাজিয়া পর্বতশৃঙ্গ এবং গুঞ্জ, উসমানি-সার ও সেগরাম পর্বত জঙ্গিমুক্ত করেছি। আফগান সীমান্তে এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদেও সংঘর্ষ চলছে। বিশেষ করে প্রত্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে। সা