২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথে বিক্ষোভের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি মালয়েশিয়ার

মালয়েশিয়া মঙ্গলবার রাজপথে বিক্ষোভের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা আইন 'ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট' (আইএসএ) প্রয়োগের হুমকি দিয়েছে। এ আইনে বিনা বিচারে কাউকে বছরের পর বছর আটক রাখার অনুমতি আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

কুয়ালালামপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়া মঙ্গলবার রাজপথে বিক্ষোভের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা আইন 'ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট' (আইএসএ) প্রয়োগের হুমকি দিয়েছে। এ আইনে বিনা বিচারে কাউকে বছরের পর বছর আটক রাখার অনুমতি আছে। প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, "জাতিকে অনভিপ্রেত ঘটনা থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক পদক্ষেপ আইএসএ। যেসব অনভিপ্রেত ঘটনা বিদ্যমান শান্তি ও ঐক্য বিনষ্ট করে ক্ষতিকর পরিস্থিতির উদ্ভব ঘটাতে পারে।" বাদাবি কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, "আইএসএ বহাল থাকবে। যখন প্রয়োজন পড়বে তখনই তা প্রয়োগ করা হবে।" প্রসঙ্গত, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে গত সপ্তায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১০ হাজারের বেশি ভারতীয় সংখ্যালঘু স