২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনার জন্য গোরকে স্বাগতম বুশের

বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনার জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী ডেমোক্রেট নেতা আল গোরকে হোয়াইট হাউসে স্বাগতম জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সোমবার ২০০৭ সালে আমেরিকার নোবেল বিজয়ীদের উদ্দেশ্যে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বুশ ব্যক্তিগতভাবে গোরের সঙ্গে আলোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনার জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী ডেমোক্রেট নেতা আল গোরকে হোয়াইট হাউসে স্বাগতম জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সোমবার ২০০৭ সালে আমেরিকার নোবেল বিজয়ীদের উদ্দেশ্যে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বুশ ব্যক্তিগতভাবে গোরের সঙ্গে আলোচনা করেন। ২০০০ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে বুশের কাছে পরাজিত হন গোর। এরপর ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সোমবারই প্রথমবারের মতো হোয়াইট হাউসে গেলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে গোর এবং অন্যান্য নোবেল বিজয়ীদের সঙ্গে ছবি তোলেন বুশ। বুশের সঙ্গে ওভাল অফিসে প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা হয় গোরের। আলোচনা শেষে গোর সাংবাদিকদের বলেন, "আলোচনা খুবই আন্তরিক হয়েছে। বৈঠকের ব্যাপারে তিনি ছিলেন খুবই আন্তরিক। চমৎকার ও খোলামেলা কথোপকথন হয়েছে।" জলবায়ু পরিবর্তন নিয়ে বুশের সঙ্গে ব্যাপক মতপার্থক্য রয়েছে গোরের। ১৯৯৭ সালের কিয়োটো প্রোটকলে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিন হাউস গ্যাস নির্গমণে বাধ্যবাধকতা থাকায় তাতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন বুশ। যেখানে ওই বাধ্যবাধকতা মেনে নেওয়ার জন্য শিল্পোন্নত দেশগুলোকে রাজি করানোর চেষ্টা চালিয়ে আসছেন গোর। হোয়াইট হাউসের উষ্ণ অভ্যর্থনা সত্ত্বেও বুশ ও গোরের মধ্যকার আলোচনায় জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের মতপার্থক্য কমেছে কিনা সে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিস্তারিত বলা থেকে বিরত থেকে গোর সাংবাদিকদের বলেন, "এটি একেবারেই ব্যক্তিগত আলোচনা।" তিনি বলেন, "অবশ্যই আমরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা করেছি। পুরোটা সময়ই।" গ্র"প ছবি তোলার সময় বুশ নীরবে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া আল গোরের সঙ্গে বুশের কি আলাপ হয়েছে সে বিষয়েও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। জাতিসংঘের 'ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' এর সঙ্গে যৌথভাবে ২০০৭ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আল গোর। বিশ্ব উষ্ণায়নের হুমকির ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনের নজর কাড়ার ক্ষেত্রে প্রচেষ্টার জন্য তারা এ পুরস্কার পেলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫১ ঘ.