ওয়াশিংটন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরবে ধর্ষণের বিচার নিয়ে সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সাউদ আল-ফয়সাল স্বয়ং। গণধর্ষণের শিকার এক তরুণীকে সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দুইশ বেত্রাঘাত এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়ায় সোমবার তিনি এ সমালোচনা করেন।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরকালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, এসব ঘটনা ঘটছে। আইনি প্রক্রিয়ার মধ্যেই বাজে রায় দেওয়ার এসব ঘটনা ঘটছে।"
অপহৃত হয়ে ধর্ষণের শিকার ১৯ বছর বয়সী ওই শিয়া তরুণীর বিরুদ্ধে আদালতের এমন রায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ নিয়ে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি তীব্র সমালোচনা ব্যক্ত করেছে মানবাধিকার সংগঠনগুলোও।
একজন পুরুষ সঙ্গীসহ অপহরণ করে সাতজন লোক তাকে গণধর্ষণ করে।
সৌদি আরবের কঠোর ইসলামি আইন অনুসারে প্রথমে একটি আদালত ওই তরুণীকে একজন অনাত্মীয় পুরুষের সঙ্গে থাকার দায়ে দণ্ড হিসাবে ৯০টি বেত্রাঘাতের নির্দেশ দেয়। অন্যদিকে ধর্ষকদেরকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেয়।
পরবর্তীতে চলতি মাসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই রায়কে যথাযথ নয় উল্লেখ করে ধর্ষিতা তরুণীর সাজা বাড়িয়ে ২০০ বেত্রাঘাত এবং ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। পক্ষান্তরে ধর্ষকদের দুই থেকে নয় বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দেয়।
যুবরাজ ফয়সাল বলেন, এমন রায়কে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করে সৌদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24