২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য সম্মেলন ব্যর্থ হবে: ইরান

যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত মধ্যপ্রাচ্য সম্মেলন 'ব্যর্থ হবে'। এ সম্মেলনের উদ্দেশ্য ইসরায়েলকে সাহায্য করা ফিলিস্তিনকে নয়। ম্যারিল্যান্ডে আয়োজিত আনাপোলিস সম্মেলন সম্পর্কে সোমবার এমনই মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

তেহরান, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত মধ্যপ্রাচ্য সম্মেলন 'ব্যর্থ হবে'। এ সম্মেলনের উদ্দেশ্য ইসরায়েলকে সাহায্য করা ফিলিস্তিনকে নয়। ম্যারিল্যান্ডে আয়োজিত আনাপোলিস সম্মেলন সম্পর্কে সোমবার এমনই মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার শুরুর জন্য আরব ও ইসরায়েলি পক্ষকে এক টেবিলে বসানোর চেষ্টায় মঙ্গলবার আনাপোলিসে মধ্যপ্রাচ্য সম্মেলনের আয়োজন করেছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোর বিরোধী ইরান এই সম্মেলনের তীব্র বিরোধিতা করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বাসিজ ধর্মীয় মিলিশিয়াদের এক প্যারেড অনুষ্ঠানে ভাষণদানকালে খামেনি বলেন, "বিশ্বের সব রাজনীতিবিদই জানেন যে, এই সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হবে। এভাবে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, আর তা হল ইহুদিদের কাঙ্খিত সহায়তা দেওয়া।" ইসরায়েলকে উদ্দেশ্য করে খামেনি একথা বলেন। ইরানে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত দানকারী সর্বোচ্চ নেতা খামেনি মুসলিম দেশগুলোকে আনাপোলিস সম্মেলন বয়কটেরও আহ্বান জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার সৌদি আরবের বাদশাহ আবদুল্লার সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, " আরব দেশগুলোকে ইহুদি শত্র"দের চক্রান্ত এবং কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে।" আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানায়, " আনাপোলিস সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় সৌদি আরবের নাম থাকুক তা তিনি চান না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৪ঘ.