২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উর্দি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মুশাররফ

অবশেষে উর্দি খুলছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। বৃহস্পতিবার তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। মুশাররফ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টাসে সেনা সহকর্মীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

রাওয়ালপিন্ডি, নভেম্বর, ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে উর্দি খুলছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। বৃহস্পতিবার তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। মুশাররফ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টাসে সেনা সহকর্মীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। পারভেজ মুশাররফ মুখপাত্র রশীদ কুরেশি সোমবার জানান, মুশাররফ বৃহস্পতিবার বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। তিনি বলেন, "২৯ নভেম্বর মুশাররফ বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।" মুশাররফের সেনাপ্রধানের পদ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্যান ম্যককরম্যাক সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "আগামী জানুয়রির নির্বাচনে আগে মুশাররফকে অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।" সেনাপ্রধানের পদ ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্র ও দেশে বিরোধীদের চাপের মুখে ছিলেন মুশাররফ। শেষ পর্যন্ত তিনি প্রতিশ্র"তি দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে সর্বোচ্চ সামরিক পদটি ছেড়ে দেবেন। গত ৬ অক্টোবর তিনি প্রেসিডেন্ট নির্বাচিন দিয়ে বিজয়ী হন। কিন্তু দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হয়ে দাড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা ছয়টি রিটের রায় না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত করে সুপ্রিমকোর্ট। আদালতের বাধা দূর করতেই গত ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থার মধ্যেই তিনি প্রধানবিচারপতিসহ বিরোধী বিচারকদের সরিয়ে আদালতে অনুগত বিচারকদের নিয়েগ দেন। এরপর অনুগত সুপ্রিম কোর্ট মুশাররফের প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা বিরোধীদের মামলাগুলো খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে মুশাররফের সেনাপ্রধানের পদ ছেড়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথ পরিষ্কার হয়। ১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখলকারী জেনারেল মুশাররফ বৈরি বিচারালয় এবং ক্রমবর্ধমান জঙ্গিবাদের কথা তুলে ধরে গত ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন। একইসঙ্গে তিনি সংবিধান স্থগিত, প্রধান বিচারপতিসহ অধিকাংশ বিচারককে বরখাস্ত করে অনুগতদের বিচারক হিসাবে নিয়োগ দেন। কয়েক শ' আইনজীবী ও হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৭১৮ঘ.