২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের আইওয়াকি নগরীর কাছে সোমবার আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। ভূমিকম্পের পূর্বাভাসে প্রথমিকভাবে যা বলা হয়েছিল ভূমিকম্প হয়েছে তার চেয়েও বেশি মাত্রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ওয়াশিংটন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের আইওয়াকি নগরীর কাছে সোমবার আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। ভূমিকম্পের পূর্বাভাসে প্রথমিকভাবে যা বলা হয়েছিল ভূমিকম্প হয়েছে তার চেয়েও বেশি মাত্রায়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল আইওয়াকির ৪২ মাইল উত্তরপূর্বের হোনসুয়ে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা এর আগে প্রাথমিক খবরে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা জানায়। বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল আইওয়াকির ৭২ মাইল উত্তরপূর্বে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০০ঘ.