২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আলোচনায় প্রস্তুত রাশিয়া

ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে মস্কো প্রস্তুত রয়েছে। সোমবার এক বেতার সাক্ষাৎকারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সের্গেই ইভানভ একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

মস্কো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে মস্কো প্রস্তুত রয়েছে। সোমবার এক বেতার সাক্ষাৎকারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সের্গেই ইভানভ একথা জানিয়েছেন। ইউরোপে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে একটি সংশোধিত প্রস্তাবনা যুক্তরাষ্ট্র গত সপ্তাহে রাশিয়ার কাছে হস্তান্তরের পরপরই রুশ সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার এ আগ্রহের কথা ব্যক্ত করা হল। রাশিয়ান নিউজ সার্ভিস রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভনভ বলেন, " আমেরিকার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে আমাদের।" রুশ উপ-প্রধানমন্ত্রী বলেন, " আমরা সংলাপের জন্য প্রস্তুত। কিন্তু একইসঙ্গে আমাদের জাতীয় স্বার্থের বিষয়েও লক্ষ্য রাখবো আমরা। আমাদের অংশীদাররা (যুক্তরাষ্ট্র) যদি রুশ সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে কালিনিনগ্রাদ অঞ্চলে কোনো সামরিক স্থাপনা বসাতে চায় তাহলে অবশ্যই বিষয়টি বিবেচনা করে দেখতে হবে আমাদের।" তবে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রাশিয়ার আগের প্রতিক্রিয়াগুলোর তুলনায় এবার ইভানভকে অনেক বেশি উৎসাহী বলে মনে হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষায় ইরান ও উত্তর কোরিয়ার মতো "দুবৃত্ত রাষ্ট্রগুলোর" হুমকি মোকাবেলার জন্যই ইউরোপে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা। কিন্তু রাশিয়ার দাবি এ যুক্তিটি বাস্তবসম্মত নয় বরং রাশিয়াই হল মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০৬ ঘ.