২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সেনাশাসন মুক্ত করার অঙ্গীকার নওয়াজের

আট বছরের নির্বাসন শেষে রোববার পাকিস্তানে ফিরে দেশকে সামরিক শাসন মুক্ত করার অঙ্গীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে গত সেপ্টেম্বরে তিনি দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে আবার সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। দলীয় কর্মকর্তা ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যায় নওয়াজকে বহনকারী বিমান লাহোর বিমানন্দরে অবতরণ করে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

লাহোর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)- আট বছরের নির্বাসন শেষে রোববার পাকিস্তানে ফিরে দেশকে সামরিক শাসন মুক্ত করার অঙ্গীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে গত সেপ্টেম্বরে তিনি দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে আবার সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। দলীয় কর্মকর্তা ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যায় নওয়াজকে বহনকারী বিমান লাহোর বিমানন্দরে অবতরণ করে। সৌদি বাদশাহের দেওয়া জেট বিমানে নওয়াজ তার স্ত্রী কুলসুম এবং ভাই শাহবাজ শরীফকে নিয়ে দেশে ফিরেছেন। (আরও তথ্যসহ-১) নওয়াজকে স্বাগত জানানোর জন্য দলীয় নেতাকর্মীরা আগে থেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। লাহোর নওয়াজের নিজ শহর। হাজার হাজার কর্ম সমর্থক বিমানবন্দর থেকে রাস্তার দু'পাশে দাড়িয়ে নওয়াজকে স্বাগত জানায়। এ সময় তারা ড্রাম পিটিয়ে হাতে তালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। নওয়াজের পোস্টার, প্লাকার্ড ও দলীয় পতাকা নিয়ে তারা নেচে-গেয়ে উল্লাস করে। বিমানবন্দর থেকে বের হয়ে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে গাড়িতে দাঁড়িয়ে নওয়াজ বলেন, "আমরা গণতন্ত্রই চাই অন্য কিছু নয়।" এ সময় তার পরনে ছিল পাকিস্তানের ঐতিহ্যবাহী সাদা স্যালোয়ার-কামিজ ও এর ওপর কালো ওয়েস্টকোর্ট। তিনি বলেন, "কোনো পদ বা ক্ষমতার লোভ আমার নেই। আমি ফিরে এসেছি পাকিস্তান ও পাকিস্তানের জনগণকে রক্ষা করতে।" ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজকে হটিয়ে জেনারেল মুশাররফ পাকিস্তানের ক্ষমতা দখল করেন। এরপর এক চুক্তির আওতায় ২০০০ সালে নওয়াজ তার স্ত্রী ও ভাই শাহবাজকে সৌদি আরবে নির্বাসনে পাঠিয়ে দেয় মুশাররফ সরকার। বিমানবন্দর থেকে মোবাইল ফোনে নওয়াজ শরীফ বিবিসিকে বলেন, "দেশকে সামরিক শাসনের হাত থেকে রক্ষা করতেই আমি দেশে ফিরেছি। এ কাজ করতে আমি আমার সাধ্যমত চেষ্টা করব।" নওয়াজ আরও বলেন, "আমি চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্র শক্তিশালী করতে।" এ সময় লাহোর বিমানবন্দরের বাইরে শ শ দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। নওয়াজ শরীফের দেশে ফেরার আগে তার হাজার হাজার সমর্থককে আটক করেছে পুলিশ। লাহোর থেকে বিবিসির সাংবাদিক শোয়েব হাসান জানান, নওয়াজ শরীফকে স্বাগত জানাতে প্রায় দুই হাজার সমর্থক বিমানবন্দরে জড়ো হয়। এ সময় তারা শ্লোগান দেয় 'সিংহ ফিরে এসেছে'। তবে শোয়েব হাসান জানান, গত সেপ্টেম্বরে নওয়াজ প্রথম দফায় দেশে ফেরার চেষ্টাকালে পরিস্থিতি যতটা উত্তেজনাকর ছিল, এবার পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি ততটা উত্তেজনাকর ছিল না। গত ১০ সেপ্টেম্বর নওয়াজ প্রথম দেশে ফেরার চেষ্টা করেন। কিন্তু ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকেই কয়েক ঘণ্টার মধ্যে তাকে আবার সৌদি আরবে ফেরত পাঠায় মুশাররফ প্রশাসন। পাঞ্জাব প্রদেশের গভর্নর খালিদ মকবুল নওয়াজের দেশে ফেরাকে ১৯৯৯ সালের অভ্যুত্থানের পর জাতীয় সংহতির পথে অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। নওয়াজের বিমান লাহোরে পৌঁছানের কয়েক মিনিট পর 'ডন নিউজ'কে তিনি বলেন, "আমরা মনে করি, এটা খুবই ইতিবাচক অগ্রগতি।" দেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করার আগে নওয়াজ পাকিস্তানের নিউজ চ্যানেল 'এআরওয়াইওয়ান ওয়ার্ল্ড'কে বলেন, "আমরা চাই গত ৩ নভেম্বর যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা সবই প্রত্যাহার করা হোক।" আগামী ৮ জানুয়ারির নির্বাচন বয়কটের জন্য বেনজির ভুট্টোর দলের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন নওয়াজ শরীফ। বেনজিরও স্বেচ্ছা নির্বাসন শেষে গত মাসে দেশে ফিরেছেন। নওয়াজের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বেনজির। তবে তিনি নির্বাচন বয়কটের বিষয়ে কথা বলতে রাজি হননি। বেনজির রোববার সিন্ধু প্রদেশের নিজের আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেনজির সাংবাদিকদের বলেন, "আল্লাহর ইচ্ছায় নির্বাচন হবে এবং পাকিস্তান পিপলস পার্টি তাতে জিতবে।" মূলত প্রেসিডেন্ট পদ ধরে রাখার জন্য গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর দেশে ও দেশের বাইরে চাপের মুখে রয়েছেন জেনারেল মুশাররফ। স