২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভে লাঠিচার্জ , ২শ জন আটক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রোবরার পুতিন বিরোধী বিক্ষোভে লাঠিচার্জ করেছে দাঙ্গা পুলিশ। এ সময় প্রায় দুশ' বিক্ষোভকারীকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

সেন্ট পিটার্সবার্গ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রোবরার পুতিন বিরোধী বিক্ষোভে লাঠিচার্জ করেছে দাঙ্গা পুলিশ। এ সময় প্রায় দুশ' বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে 'পুলিশ ইউনিয়ন অব রাইট ফোর্স' (এসপিএস) পার্টির নেতা বরিস নেম্তসভ ও নিকিতা বেলিখকে আটক করে। দু'জনই আগামী ২ ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়টার্সের প্রতিনিধি জানান, বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তোলার আগে পুলিশ তাদের লাঠিপেটা ও কিল ঘুষি মারতে দেখেছেন। তাসারের বাসভবন উইন্টার প্যালেসের বাইরে থেকে এবং সেন্ট পিটার্সবর্গের অন্য একটি সমাবেশ থেকে পরে আরও অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়। গত শনিবার মস্কোয় বিক্ষোভের সময় পুলিশ বিরোধী নেতা ও সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যা