আম্মান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডানের নতুন সরকার রোববার শপথ নিয়েছে। মার্কিনপন্থী বাদশাহ আবদুল্লাহ মন্ত্রীপরিষদের সদস্যদের শপথ পড়ান।
বাদশাহ আব্দুল্লাহ গত বৃহস্পতিবার বিমানবাহিনীর সাবেক প্রধান নাদের দাহাবিকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। গত সপ্তাহে পার্লমেন্ট নির্বাচের পর প্রধানমন্ত্রী মারুফ আল-বাখিত পদত্যাগ করেন।
পার্লামেন্ট নির্বাচনে ভোট কারচুপির ব্যাপক অভিযোগ ওঠে। ১১০ আসনের পার্লামেন্টে উপজাতীয় ও সরকারপন্থী নেতা ও ব্যবসায়ীরা সংখ্যগরিষ্ঠতা পায়।
কর্মকর্তারা জানিয়েছে, ২৮ সদস্যের মন্ত্রীপরিষদে শিল্পপতি, ব্যবসায়ী ও চার নারী ছাড়াও একজন সংস্কারপন্থী ইসলামি ব্যক্তিত্ব আছেন।
কর্মকর্তারা আরও জানায়, জর্ডানের মুক্তবাজার অর্থনীতির সংস্কারের কারণে সম্ভবত শিল্পপতি-ব্যবসায়ীদের নিয়ে মন্ত্রীপরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে এটা ওই অঞ্চলে মার্কিন নীতির প্রতিফলণ।
সমালোচকেরা বলেন, ম্ক্তুবাজার অর্থনীতির কারণে দেশটিতে ধনী-গরিব বৈষম্য আরও বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৫ঘ.
bdnews24