২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে সিরিয়াকে স্বাগত জানাব: ওলমার্ট

মধ্যপ্রাচ্য শান্তি সমেলনে সিরিয়ার যোগদানকে স্বাগত জানাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। রোববার তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য শান্তি সমেলনে সিরিয়ার যোগদানকে স্বাগত জানাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। রোববার তিনি একথা জানান। ওয়শিংটনের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে বিমানবন্দরে ওলমার্ট বলেন, সম্মেলনে সিরিয়ার অংশগ্রহণকে ইসরায়েল ইতিবাচকভাবে গ্রহণ করবে। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ওলমার্ট বলেন, "আমরা বরাবরই বলে আসছি, সিরিয়ার অংশগ্রহণের ব্যাপারে আমরা আগ্রহী।" তবে আনাপোলিস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সিরিয়া এখনো দ্বিধায় আছে। তারা স্পষ্ট করে এখনো কিছু জানায়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সম্মেলনের আলোচ্য বিষয় সম্বন্ধে পরিস্কার হতে চাইছে। সিরিয়ার অংশগ্রহণের বিনিময়ে য্ক্তুরাষ্ট্র তাদের জন্য কোনো ছাড় দিয়েছে বলে মনে করেন কিনা জানতে চাইলে ওলমার্ট বলেন, "আমার তেমনটা মনে হয় না।" সিরিয়া সম্মেলনে গোলান মালভূমি নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল এই মালভূমি দখল করে রেখেছে। সৌদি আরবসহ আরব লীগের দেশগুলো আনাপোলিস সস্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত শুক্রবার। য্ক্তুরাষ্ট্র তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ওলমার্ট বলেন, "আনাপোলিস সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পথ খুলে যাবে বলে আমি আশা করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩২ঘ.