২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যৌথ বাহিনীর অভিযানে ৬৫ তালেবান নিহত

আফগান এবং ন্যাটোর নেতৃত্বাধীন সেনাবাহিনী ৬৫ জন তালেবান জঙ্গিকে হত্যা করেছে। পাকিস্তান থেকে সীমান্ত পথে অস্ত্র চোরাচালানের সময় বিমান হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। রোববার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

খোস্ত, আফগানিস্তান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান এবং ন্যাটোর নেতৃত্বাধীন সেনাবাহিনী ৬৫ জন তালেবান জঙ্গিকে হত্যা করেছে। পাকিস্তান থেকে সীমান্ত পথে অস্ত্র চোরাচালানের সময় বিমান হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। রোববার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। আফগান এবং পশ্চিমা সেনা কর্মকর্তারা বলে আসছেন, পাকিস্তানের প্রত্যন্ত সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিচ্ছে আগানিস্তানের তালেবান জঙ্গিরা। পাতকিয়ার প্রাদেশিক গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তর কাছে শনিবারের বিমান হামলায় ৭২ জন জঙ্গি নিহত হয়েছে। অবশ্য, ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্সেস' (ইসাফ) এর একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতের ওই সংখ্যা অতিরঞ্জিত। প্রসঙ্গত, তালেবান জঙ্গিদের নিহত হওয়ার সংখ্যা প্রকাশ করা ইসাফের নীতির মধ্যে পড়ে না। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান জঙ্গিদের ওই দলটি ঘোড়া ও গাড়িতে করে অস্ত্র চোরাচালান করছিল। তখন আফগান ও ন্যাটো সেনারা তাদের ওপর হামলা চালায় এবং বিমান সাহায্য চায়। ওদিকে, এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাতকিয়া প্রদেশে আফগান এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। এছাড়া ওই অভিযানে আরও আট জঙ্গিকে আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৯ ঘ.