লাহোর, পাকিস্তান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে ফেরার প্রাক্কালে তার হাজার হাজার সমর্থককে আটক করেছে পাকিস্তানি পুলিশ। আট বছরের নির্বাসিত জীবন শেষে নওয়াজ রোববার দেশে ফেরার পর যাতে তাকে তার সমর্থকরা অভ্যর্থনা জানাতে না পারে সে লক্ষ্যে এ আটকাভিযান চালানো হয়েছে। নওয়াজের পার্টির নেতারা একথা জানিয়েছেন।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। এরপর নওয়াজ ও তার ভাই শাহাবাজ শরীফকে সৌদি আরবে নির্বাসনে পাঠান মুশাররফ।
নওয়াজ তার দীর্ঘ নির্বাসনের অবসানের লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর পাকিস্তানে ফেরার চেষ্টা করেন। কিন্তু রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই জেদ্দাগামী একটি বিমানে তুলে তিয়ে তাকে ফেরত পাঠায় মুশাররফ প্রশাসন।
এদিকে, মূলত প্রেসিডেন্ট পদ ধরে রাখার জন্য গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর দেশি-বিদেশি নানা ধরনের চাপে রয়েছেন জেনারেল মুশাররফ। স
bdnews24