২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজ আজ দেশে ফিরছেন, চাপের মুখে মুশাররফ

অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ রোববার পাকিস্তানে ফিরছেন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে গত ১০ সেপ্টেম্বর নওয়াজ দেশে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন দীর্ঘ আট বছর পর প্রথমবারের মতো দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই মুশাররফ সরকার জেদ্দাগামী একটি বিমানে তুলে দিয়ে নওয়াজকে ফেরত পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 06:37 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ রোববার পাকিস্তানে ফিরছেন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে গত ১০ সেপ্টেম্বর নওয়াজ দেশে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন দীর্ঘ আট বছর পর প্রথমবারের মতো দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই মুশাররফ সরকার জেদ্দাগামী একটি বিমানে তুলে দিয়ে নওয়াজকে ফেরত পাঠায়। এবার জরুরি অবস্থার মধ্যে আসন্ন সাধারণ নির্বাচনের প্রাক্কালে জঙ্গি তৎপরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সৌদি আরব থেকে নওয়াজের এ প্রত্যাবর্তন নিয়ে নতুন করে চাপের মধ্যে পড়েছেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। ১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। এরপর নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফকে সৌদি আরবে নির্বাসনে পাঠান মুশাররফ। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) এর এক নেতা শনিবার জানান, জেনারেল মুশাররফ স