২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে প্রেসিডেন্টের দায়িত্ব নিল মন্ত্রীপরিষদ

প্রেসিডেন্ট এমাইল লাহুদের মেয়াদ শুক্রবার মধ্যরাতে শেষ হওয়ার পর লেবাননে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে মন্ত্রীপরিষদ। প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা শনিবার একথা জানিয়েছেন। একই সঙ্গে এই পরিস্থিতিতে তিনি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বৈরুত, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট এমাইল লাহুদের মেয়াদ শুক্রবার মধ্যরাতে শেষ হওয়ার পর লেবাননে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে মন্ত্রীপরিষদ। প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা শনিবার একথা জানিয়েছেন। একই সঙ্গে এই পরিস্থিতিতে তিনি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ৩০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যাওয়ায় নেতৃত্বে শূন্যতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছিল। রাজনৈতিকভাবে বিভক্ত দুই পক্ষ নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ হওয়ায় দেশটির পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী সিনিওরা জানিয়েছেন, এখন তার মন্ত্রীপরিষদের প্রধান দায়িত্ব সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান। তবে ইরান ও সিরিয়া সমর্থিত হামাস নেতৃত্বাধীন বিরোধীরা মন্ত্রীপরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিনিওরা এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রেসিডেন্টের পদ শূণ্য হলে সংবিধান অনুযায়ী মন্ত্রীপরিষদই সে দায়িত্ব পালন করবে।" তিনি জাতিকে আশ্বস্ত করেন, এ নিয়ে সংঘাতের কোনো আশঙ্কা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫২ ঘ.