২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনাপোলিসে আরব লীগের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোর যোগ দেওয়ার সিদ্ধান্তকে শনিবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে আগামী ২৭ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোর যোগ দেওয়ার সিদ্ধান্তকে শনিবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে আগামী ২৭ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি আরব ও আরব লীগের যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এর ফলে বোঝাই যাচ্ছে শান্তি সম্মেলনকে সবাই গুরুত্বের সঙ্গে নিয়েছে। গত শুক্রবার কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে আরব লীগের দেশগুলো আনাপোলিস সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র আশা করছে, এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আরব লীগের, বিশেষ করে সৌদি আরবের যোগদানের সিদ্ধান্তকে শান্তি সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাথমিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কেননা, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রচেষ্টার ব্যাপরে সৌদি আরব সংশয় প্রকাশ করে আসছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কার্ল ডাকওয়ার্থ বলেন, "আনাপোলিস সম্মেলনে আরব লীগের যোগ দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তাদের এই সিদ্ধান্তের ফলে এটা বোঝা যাচ্ছে, সম্মেলনকে তারাও গুরুত্বের সঙ্গে নিচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭৩৮ ঘ.