ইসলামাবাদ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। মুশাররাফ সরকারের সর্বশেষ এ প্রধানমন্ত্রী শনিবার একথা জানিয়েছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সরকার পরিচালিত পাকিস্তান টেলিভিশন এ খবর জানিয়েছে।
শওকত আজিজের বরাত দিয়ে বেসরকারি 'ডন নিউজ' চ্যানেল জানিয়েছে, ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের এক সময়কার অর্থমন্ত্রী শওকত আজিজ ২০০৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এবং এ মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদ শেষ হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএ/১৫২৩ ঘ.
bdnews24