২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে পোল্যান্ড

পোল্যান্ড আগামী বছর ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে। পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক শুক্রবার একথা নিশ্চিত করে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ওয়ারশ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- পোল্যান্ড আগামী বছর ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে। পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক শুক্রবার একথা নিশ্চিত করে জানিয়েছেন। সরকার প্রধান হিসাবে পার্লামেন্টে প্রথম ভাষণে তুস্ক বলেন, "আমরা ২০০৮ সালে ইরাক থেকে পোলিশ সেনা প্রত্যাহার শুরু এবং শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।" ন্যাটোর সাবেক বৃহত্তম কম্যুনিস্ট সদস্যদেশ পোল্যান্ড ২০০৩ সালের ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে সেখানে সেনা পাঠায়। ইরাকের দক্ষিণাঞ্চলে পোল্যান্ডের ৯শ' সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৮ঘ.