২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ আসন হারাতে পারেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হাওয়ার্ড

আগামী ২৪ তারিখের নির্বাচনে অস্ট্রেলিয়ায় হাওয়ার্ড সরাকারের পরাজয় হতে পারে। প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তার নিজের আসনও হারাতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ক্যানবেরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ২৪ তারিখের নির্বাচনে অস্ট্রেলিয়ায় হাওয়ার্ড সরাকারের পরাজয় হতে পারে। প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তার নিজের আসনও হারাতে পারেন। হাওয়ার্ড গত ১১ বছরের ধরে ক্ষমতায় আছেন। কিন্তু সর্বশেষ জনমত জরিপ বলছে, নির্বাচনে তার সরকার সামান্য ব্যবধানে হেরে যেতে পারে। এছাড়া একজন প্রখ্যাত টেলিভিশন সংাবাদিকের কাছে তিনি সিডনির বেনিলংয়ে নিজের আসনও হারাতে পারেন। নির্বাচনের শেষ বড় ধরনের প্রচারাভিযানে বৃহস্পতিবার হাওয়ার্ড তার সরকারকে সমর্থন দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি তার সফলতার দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, আস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নিয়ে তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা রয়েছে। হাওয়ার্ড বলেন, "গত সাড়ে এগার বছরে সরকার পরিচালনায় আমরা সফলতার পরিচয় দিয়েছি। ১৯৯৬ সালের মার্চে আমরা ক্ষমতা নিয়েছিলাম। তার পর থেকে যে কোনো বিচারে অস্ট্রেলিয়া এখন অনেক সমৃদ্ধ, শক্তিশালী ও উৎপাদনশীল একটি রাষ্ট্র।" ৬৮ বছর বয়স্ক হাওয়ার্ড জানান, এটাই তার শেষ নির্বাচন। তিনি আরও জানান, নির্বাচনে জিতলে আগামী তিন বছরের মধ্যে তিনি উপ-প্রধানমন্ত্রী পিটার কস্টেলোর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রতিষ্ঠাতা স্যার রবার্ট মেনজিসের পর হাওয়ার্ডই অস্টেলিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। রবার্ট জেনজিস ১৮ বঠর ক্ষমতায় ছিলেন। সেদিক দিয়ে হাওয়ার্ড পরপর চার মেয়াদে সাড়ে ১১ বছর ক্ষমতায় আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫৬ঘ.