২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ৩০ নভেম্বর ইইউ এর সঙ্গে আলোচনায় বসবে

ইরানের শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি বৃহস্পতিবার বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তিনি আগামী ৩০ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে আলোচনায় বসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

তেহরান, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি বৃহস্পতিবার বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তিনি আগামী ৩০ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে আলোচনায় বসবেন। প্রসঙ্গত, পশ্চিমারা অভিযোগ করে আসছে, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, পশ্চিমাদের এ অভিযোগ প্রত্যাখান করে ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। এমন প্রেক্ষাপটে সাঈদ জলিলি ও হ্যাভিয়ার সোলানার মধ্যকার এ আলোচনা ইরান তাদের পরমাণু কর্মসূচির জন্য নতুন অবরোধের শিকার হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কাজে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরানে অনুষ্ঠিত "ইরানের পরমাণু কর্মসূচি এবং এলবারাদির প্রতিবেদন" শীর্ষক এক সম্মেলনের ফাঁকে সাঈদ জলিলি সাংবাদিকদের বলেন, "হ্যাঁ, ৩০ নভেম্বর লন্ডনে সোলানার সঙ্গে আমাদের আলোচনা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪১ ঘ.