ইসলামাবাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনার মাঝে তার সঙ্গে কোন আলোচনা ছাড়াই বুধবার দেশে ফিরলেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই মঙ্গলবার দু'দিনের আকস্মিক সফরে মুশাররফের সৌদি আরব যাত্রায় নওয়াজের সঙ্গে তার সমঝোতার সম্ভাবনা জোরদার হয় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। কিন্তু মুশাররফ কোনোরকম আলোচনা ছাড়াই দেশে ফেরায় বিষয়টি নিয়ে অষ্পষ্টতা রয়েই গেল।
মাত্র ২৪ ঘন্টার এই সফরে মুশাররফ সৌদি বাদশা আবদুল্লাহ, যুবরাজ সুলতান বিন আব্দুল-আজিজ, পররাষ্ট্রমন্ত্রী সাদ আল-ফয়সাল এবং গোয়েন্দা প্রধান আব্দুল-আজিজের সঙ্গে সাক্ষাত করেছেন। তাদের সঙ্গে সাক্ষাতে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
মুশাররফ ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর থেকে রাজনৈতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকায় বিশ্লেষকদের ধারণা, শরীফের সঙ্গে সমঝোতার জন্যই তিনি সৌদি আরব যান। তবে অনেকে এও মনে করেছেন যে, নওয়াজের নির্বাসন দীর্ঘায়িত করাই ছিল তার এই সফরের লক্ষ্য।
পাকিস্তানের 'ডেইলি টাইমস' পত্রিকার সম্পাদক নাজাম শেঠীর মতে, নওয়াজ যাতে দেশে ফিরতে না পারেন, অন্ততপক্ষে নির্বাচন পর্যন্ত যাতে তাকে সৌদি আরবে আটকে রাখা যায় সে ব্যবস্থা নিশ্চিত করতেই সৌদি রাজপরিবারকে রাজি করাতে সেখানে যান মুশাররফ। তবে সৌদি আরব নওয়াজের নির্বাসন সংক্রান্ত জটিলতার অবসান চায়।
এদিকে, পাকিস্তান জুড়ে মুশাররফের-নওয়াজ সমঝোতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তা নাকচ করে দিয়েছেন মুশাররফের মুখপাত্র রশিদ কুরেশী। সৌদি আরব সফরকালে নওয়াজের সঙ্গে মুশাররফের কোনো বৈঠক না হওয়ার কথাটি নিশ্চিত করে জানিয়েছেন তিনি। কুরেশী বলেন, "না আদৌ নয়। এ ধরনের কোনো পরিকল্পনা ছিল না, কোনো শিডিউলও ছিল না এরকম কিছু ঘটেওনি।"
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমঝোতা নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার কোনো সুরাহা না হওয়ার কারণেই আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে মুশাররফের সমঝোতার জল্পনা শুরু হয় পাকিস্তান জুড়ে। বিশেষত আট বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সৌদি আরবেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন নওয়াজ শরীফ।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন নিগ্রোপন্টের পাকিস্তান সফরে বেনজিরের সঙ্গে মুশাররফের সমঝোতা চেষ্টার কোনো ইতিবাচক ফলাফল পাওয়া না যাওয়ায় নওয়াজ শরীফের সঙ্গে নতুন সমঝোতার গুঞ্জন জোরেসোরে শুরু হয় রাজনৈতিক অঙ্গনে।
বর্তমানে জেদ্দায় বসবাসরত নওয়াজ এ প্রসঙ্গে সোমবার রয়টার্সকে বলেছেন, জরুরি অবস্থা তুলে না নেওয়া পর্যন্ত মুশাররফের সঙ্গে দেখা করবেন না তিনি। অবশ্য পরোক্ষ যোগাযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি নির্বাসিত এই সাবেক প্রধানমন্ত্রী।
নওয়াজ আরও জানান, সৌদি আরবে তার সঙ্গে একটি বৈঠকের জন্য মুশাররফের শিবির থেকে গত দুই আড়াই মাসে বহু চেষ্টা চলানো হয়েছে।
সেপ্টেম্বর মাসে নওয়াজকে পাকিস্তানে ঢুকতে না দিয়ে সৌদিতে ফেরত পাঠান মুশাররফ।
কিন্তু এখন নির্বাচনের তারিখ ঘোষণা এবং আদালতের রায়ে মুশাররফের দ্বিতীয় দফা নির্বাচন বৈধতা পেয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সহজ হয়েছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।
স্বতন্ত্র রাজনৈতিক বিশ্লেষক নাসিম জেহরা বলেন, "তাদের মধ্যে (মুশাররফ ও নওয়াজ) পরোক্ষ যোগাযোগের সম্ভাবনাই যুক্তিযুক্ত।" তার মতে জরুরি অবস্থা জারির পর দেশে-বিদেশে চাপের কারণে রাজনৈতিকভাবে মিত্রহীন হয়ে পড়াটা নতুন করে চাপ বাড়িয়েছে মুশাররফের ওপর। সেজন্যই এদিকে ধাবিত হতে পারেন তিনি।
জরুরি অবস্থা জারির পর মুশাররফের বর্তমান অবস্থান সম্পর্কে শাফকাত মাহমুদ বলেন, "আগে কখনও এখনকার মতো এতো নড়বড়ে ছিল না মুশাররফের অবস্থান। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিন্দিত হচ্ছেন তিনি। সুশীল সমাজসহ সবাই তার বিরুদ্ধে।"
কিন্তু যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স
bdnews24