২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাণী এলিজাবেথের ৬০ তম বিবাহবার্ষিকী পালন করছে ব্রিটেন

রাণী এলিজাবেথের ৬০ তম বিবাহবার্ষিকী পালন করছে ব্রিটেন। বিয়ের দিন ২০ নভেম্বরের একদিন আগে অর্থাৎ, সোমবার থেকেই শুরু হয়ে গেছে বিবাহবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা। স্বামী প্রিন্স ফিলিপকে পাশে নিয়ে উৎসবমুখর পরিবেশে ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে বিয়ের হীরক জয়ন্তী পালন করছেন রাণী এলিজাবেথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

লন্ডন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাণী এলিজাবেথের ৬০ তম বিবাহবার্ষিকী পালন করছে ব্রিটেন। বিয়ের দিন ২০ নভেম্বরের একদিন আগে অর্থাৎ, সোমবার থেকেই শুরু হয়ে গেছে বিবাহবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা। স্বামী প্রিন্স ফিলিপকে পাশে নিয়ে উৎসবমুখর পরিবেশে ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে বিয়ের হীরক জয়ন্তী পালন করছেন রাণী এলিজাবেথ। নানারকম কেলেঙ্কারি, বিবাহ বিচ্ছেদ এবং ট্র্যাজেডি জর্জরিত রাজপরিবারে এতগুলো বছর একসঙ্গে কাটানোর সফল্যের রেশ যেন ফুটে উঠছে এই রাজদম্পতির চলায় বলায়। ১৯৪৭ সালে বিয়ের সময় রাজপরিবারের জার্মান আত্মীয়দের দাওয়াত না করা হলেও এবারের বিবাহবার্ষিকীতে তারা অতিথি তালিকায় আছেন। ২য় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে জার্মান বিদ্বেষের কারণে ১৯৪৭ সালের বিয়েতে জার্মানদের আমন্ত্রণ জানানো হয়নি। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিশাল প্রর্থনাসভা আয়োজনের পাশাপাশি অপেরা গায়কদের অপেরা পরিবেশনের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে আরও ৪ ব্রিটিশ দম্পতির হীরক জয়ন্তীও পালনের ব্যবস্থা করা হয়েছে। ২০ নভেম্বর মঙ্গলবার দিনটি রাজা-রাণী কাটাবেন ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপে উড়ে বেড়িয়ে। বিয়ের সময় এ দ্বীপেই নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন প্রিন্স ফিলিপ। শিশু বয়স থেকেই ফিলিপের প্রেমে পড়েছিলেন এলিজাবেথ। বিয়ে হয় মাত্র ২১ বছর বয়সে। ১০ লাখ মুক্তখচিত সাদা সিল্কের নরম্যান হার্টনেল গাউন পরে ফিলিপের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রাণী। তারপর গোলাপী ডানায় ভর করে একে একে কেটে গেছে এতগুলো বছর। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে এই দম্পতির ৪ সন্তানের তিনজনেরই বিবাহবিচ্ছেদ হয়েছে। এলিজাবেথ-ফিলিপ দ