ব্রাসেলস, নভেম্বর, ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের সামরিক জান্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ করাসহ ১২০৭ টি ফার্মের ওপর সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরকারবিরোধী বিক্ষাভ সহিংস পন্থায় দমন করার শাস্তিস্বরূপ ইইউ মিয়ানমারের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।
মিয়ানমার সরকার গত সেপ্টেম্বরে দেশে বড় ধরনের গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের পরপরই ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা দেশটিতে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন। বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ দমনাভিযানে ১৫ জনকে হত্যা করার কথা জান্তা সরকার স্বীকার করেছে। তবে পশ্চিমা কূটনীতিকরা বলছেন, এ সংখ্যা আরও বেশি হবে।
মিয়ানমারের বিভিন্ন ব্যবসায়িক খাত ছাড়াও জান্তা নিয়ন্ত্রিত কিংবা জান্তা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন কোম্পানির ওপর বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। মিয়ানমারের বিভিন্ন পণ্য রপ্তানীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক বিবৃতিতে ইইউ মন্ত্রীরা বলেছেন, " ইইউ মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমরা সরকারকে দেশের জনগণ এবং আন্তর্জাতিক উদ্বেগ বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।"
ব্রিটিশ ইউরোপ মন্ত্রী জিম মারফি সাংবাদিকদের বলেন, "আমরা মিয়ানমার সরকারকে চাপে রাখার পথ অন্বেষণ করব। এতে কাজ না হলে ইইউ এবং আন্তর্জাতিক স
bdnews24