২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পরমাণু অস্ত্র রক্ষায় সহায়তা করেছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারের নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সহায়তা করতে গত ৬ বছর গোপনে প্রায় ১০ কোটি ডলার ব্যয় করেছে বুশ প্রশাসন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা রোববারের সংখ্যায় এক প্রতিবেদনে একথা জানিয়েছে। >>জরুরি অবস্থা পাকিস্তানের নির্বাচনকে বিঘি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নিউইয়র্ক, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারের নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সহায়তা করতে গত ৬ বছর গোপনে প্রায় ১০ কোটি ডলার ব্যয় করেছে বুশ প্রশাসন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা রোববারের সংখ্যায় এক প্রতিবেদনে একথা জানিয়েছে। বর্তমান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে 'টাইমস' জানায়, ফেডারেল বাজেটের এক গোপন অধ্যায়ে এই সাহায্যের বিষয়টি উল্লেখ আছে। যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পাকিস্তানে পরমাণু নিরাপত্তা পশিক্ষণ কেন্দ্র গড়ার কাজে এই অর্থ ব্যয় হত। তবে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র অবশ্য এখনও চালু হয়নি। এই কর্মসূচিতে জড়িত এক সাবেক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস জানায়, "সবকিছুতেই যা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশি সময় লেগে গেছে। এতদিনে আসলে কতটুকু অর্জন করা গেছে সে ব্যাপারে কেউই এখনও নিশ্চিত না।" টাইমস জানায়, পাকিস্তানে সা