২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নতুন করে বিক্ষোভে নেমেছে মাওবাদীরা

রাজতন্ত্রের অবসান ঘটিয়ে অবিলম্বে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণার দাবিতে রোববার নতুন করে বিক্ষোভ করেছে সাবেক মাওবাদী বিদ্রোহিরা। নেপাল পার্লামেন্ট অধিবেশনে বসার প্রাক্কালে হাজার হাজার সমর্থককে নিয়ে মাওবাদীরা রাজার বিরুদ্ধে এই বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

কাঠমাণ্ডু, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাজতন্ত্রের অবসান ঘটিয়ে অবিলম্বে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণার দাবিতে রোববার নতুন করে বিক্ষোভ করেছে সাবেক মাওবাদী বিদ্রোহিরা। নেপাল পার্লামেন্ট অধিবেশনে বসার প্রাক্কালে হাজার হাজার সমর্থককে নিয়ে মাওবাদীরা রাজার বিরুদ্ধে এই বিক্ষোভ করে। নেপালে সবার আনুপাতিক অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি এবং দেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণার জন্য সরকারকে আহ্বান জানিয়ে অন্তবর্তী পার্লামেন্টে দুটি প্রস্তাবনা পাসের পর রোববার মাওবাদীরা এই প্রথম বিক্ষোভে নামল। ঊর্ধ্বতন মাওবাদী নেতা অনন্ত বলেছেন, পার্লামেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করাই তাদের এই বিক্ষোভ-সমাবেশের লক্ষ্য। বিক্ষোভকালে মাওবাদীদের হাজার হাজার সমর্থক রাজা জ্ঞানেন্দ্র বিরোধী শ্লোগান দেয়। কাঠমান্ডু উপত্যকায় তিনটি খন্ড খন্ড মিছিল বের করে মাওবাদীরা। পার্বত্য রাষ্ট্র নেপালে একইধরনের আরও বিক্ষোভ-সমাবেশ অন্যান্য অঞ্চলেও হয়েছে। মাওবাদীরা বলছে, সোমবার থেকে শুরু হতে চলা পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে সরকারকে নেপালে শতাব্দী পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে। ২০০৫ সালে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই নেপালে রাজতন্ত্রের জনপ্রিয়তা হ্রাস পায়। গত বছর প্রচণ্ড গণবিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্র ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সরকার বলছে, মাওবাদীদের সা