প্রিস্টিনা, সার্বিয়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সার্বিয়া থেকে স্বাধীনতা লাভের আলবেনীয় সংখ্যাগরিষ্ঠের দাবি চূড়ান্তভাবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মোহাজোটের পথে এগুচ্ছে কসোভো। শনিবারের পার্লামেন্ট নির্বাচনের পর এ সম্ভাবনার পথে এগুচ্ছে কসোভো।
শনিবারের নির্বাচরে জয় পেয়েছে হাসিম থাচির ডেমোক্রেটিক পার্টি (পিডিকে)। পিডিকে'র নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, "২য় অবস্থানে থাকা ডেমোক্রেটিক লীগ অব কসোভো (এলডিকে)'র সঙ্গে পিডিকে জোট গড়তে পারে। অন্য কোনো বিকল্প না থাকার কারণেই এ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি।"
১৯৯০ সাল থেকে পিডিকে এবং এলডিকে তিক্ত প্রতিপক্ষ হলেও তারা এখন আবারও একজোট হওয়ার চেষ্টা নিয়েছে।
তবে ওই কর্মকর্তা জানান, নির্বাচনে ৩য় অবস্থানে থাকা দল 'নিউ কসোভো এলায়েন্স' এর সঙ্গে জোটে যাবে না পিডিকে কিংবা এলডিকে।
পিডিকে'র অন্য এক সূত্র বলেছে, "১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ছোট ছোট দলগুলোর সমর্থন নিয়ে পিডিকে এবং এলডিকের জোট গড়ার সম্ভাবনা বেশি।"
থাচির ডিপিকে পার্টি নির্বাচনে ৩৪ শতাংশ ভোট পেয়েছে। বিশ্লেষকদের প্রাথমিক নির্বাচনী ফলে এ তথ্য জানা গেছে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল কম এবং আলবেনীয়দের স্বাধীনতা পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে সার্বরাও এ নির্বাচন বয়কট করেছে।
নির্বাচনের পর উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে থাচি বলেন, "আমাদের জয়ের মধ্য দিয়ে আজ নতুন শতাব্দীর সূচনা হল। কসোভো যে মুক্তি ও স্বাধীনতার পথে এগিয়ে যেতে প্র
bdnews24