২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সহিংসতা কমার নেপথ্যে আছে শক্তিশালী সরকার: ইরান

আগের চেয়ে আরও শক্তিশালী সরকার এবং 'বিদেশি হস্তক্ষেপ' কমায় ইরাকে সহিংসতা কমে এসেছে বলে মন্তব্য করেছে ইরান। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরান বলেছে, স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা জোরদারের কারণেই এটা হয়েছে এখানে বিদেশিদের কোনো অবদান নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

তেহরান, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগের চেয়ে আরও শক্তিশালী সরকার এবং 'বিদেশি হস্তক্ষেপ' কমায় ইরাকে সহিংসতা কমে এসেছে বলে মন্তব্য করেছে ইরান। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরান বলেছে, স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা জোরদারের কারণেই এটা হয়েছে এখানে বিদেশিদের কোনো অবদান নেই। ইরাকে গোষ্ঠীদাঙ্গা এবং সন্ত্রাসবাদী সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান বরাবরই পরষ্পরকে দোষী করে আসছে। ইরানের দাবি, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের কারণেই ইরাকের এ পরিস্থিতি হয়েছে এবং মার্কিন সেনা উপস্থিতিই এখনও সেখানে সহিংসতা চলতে থাকার কারণ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, ইরাকি সন্ত্রাসী গ্র"পগুলোকে অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সেখানে সহিংসতা জিইয়ে রেখেছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসাইনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান শিয়া অধ্যুষিত দেশ হওয়ার কারণেই ইরাকে তেহরানের ভূমিকা নিয়ে "ভিত্তিহীন অভিযোগ" করে আসছে ওয়াশিংটন। আলি হোসাইনি বলেন, "ইরাকে নিরাপত্তা পরিস্থিতি উন্নতির কারণ ইরাক সরকার আগের চেয়ে আরও শক্তিশালী হওয়া, স্থানীয় নিরাপত্তা বাহিনী আগের চেয়ে আরও জোরদার হওয়াসহ সক্রিয় ভূমিকা পালন করা এবং সেখানে বিদেশি হস্তক্ষেপ কমে আসা।" অবশ্য মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, গত দু'মাসে ইরাকে মার্কিন সেনামৃত্যু ও বেসামরিক মৃত্যুর সংখ্যা কমে আসার পেছনে ভূমিকা রেখেছে সা