২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো অভিযানে ১২ তালেবান নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১২ তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৫ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 10:05 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

কান্দাহার, আফগানিস্তান, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১২ তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৫ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার একথা বলেছেন। কান্দাহারের ঝেরাই জেলায় কানাডার ন্যাটো সেনা এবং তালেবানরা প্রায় ১ বছর ধরে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত। দুপক্ষই একই জায়গা একাধিকবার দখল এবং পুনর্দখল করেছে। অবশ্য কান্দাহার ছাড়াও প্রায় গোটা আফগানিস্তানেই বিভিন্ন জেলায় ন্যাটো সেনাদের সঙ্গে তালেবান জঙ্গিদের বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। তারপরও প্রত্যন্ত অনেক অঞ্চল থেকেই তালেবান জঙ্গিদের এখনও নিমূল করতে পারেনি ন্যাটো সেনারা। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র জাহের মুরাদ বলেছেন, "সর্বসা