মানামা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আক্রান্ত হলে লড়তে প্রস্তুত রয়েছে ইরান। তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আসন্ন নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ইরান আক্রমণের জন্য কোনো রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিক অজুহাত নেই যুক্তরাষ্ট্রের। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামেিরেক পদপর আশঙ্কার পিিরেপ্রতে শনিবার বাহরাইন সফরকালে আহমাদিনেজাদ এসব কথা বলেন।
আহমাদিনেজাদ বলেন, "আমরা কখনোই এ অঞ্চলে যুদ্ধ চাই না কিন্ত অনে্যে রণত্র সব প্রস্তুতি সম্পন্ন, তাই যদি এ নিয়ে কোনো সংশয় দেখা দেয় তাহলে জেনে রাখুন, আমরা প্রস্তুত।"
সাংবাদিকদের তিনি বলেন, "আমি আবারও নিশ্চিত করতে চাই আমরা মনে করি না যে এ অঞ্চলে কোনো যুদ্ধ আসন্ন।"
আল আরাবিয়া টেলিভেশনকে আহমাদিনেজাদ বলেন, ইরান আক্রমণের জন্য কোনো রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিক অজুহাত নেই যুক্তরাষ্ট্রের।
এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ বলেছে ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে আরও উন্মুক্ত হলেও এখনও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। তেহরানের এরকম 'আংশিক' উন্মুক্তকরণকে যথেষ্ট নয় বলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এ প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে অচলাবস্থাকে 'সংকট' বলে উল্লেখ করার কোনো যুক্তি নেই।
তিনি বলেন, "আমরা .. কিংবা এ অঞ্চলের দেশগুলোও মনে করে না যে এ অঞ্চলে কোনো সংকট আছে.. আমরা মনে করি সংকট আসলে ওয়াশিংটনে।"
বাহরাইন সফরকালে দেশটির রাজপরিবার এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে দ্বিপাকি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন আহমাদিনেজাদ। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমেদ আল-খলিফা ইরান ইস্যুতে আরও কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১০ ঘ.
bdnews24