২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র বেহাত হয়ে যেতে পারে: মুশাররফ

আসন্ন নির্বাচন নিয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পাকিস্তানের পরমাণু অস্ত্র বেহাত হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করে দিলেন দেশটির সেনাশাসক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

লন্ডন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আসন্ন নির্বাচন নিয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পাকিস্তানের পরমাণু অস্ত্র বেহাত হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করে দিলেন দেশটির সেনাশাসক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জরুরি অবস্থা জারির সাফাই গাইতে গিয়ে সেনাশাসক মুশাররফ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাক্ষাৎকারটি শনিবার প্রচার করা হয়। মুশাররফ এমন সময়ে এ মন্তব্য করলেন যখন জরুরি অবস্থা প্রত্যাহার, বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তাকে চাপ দেওয়ার জন্য পাকিস্তান সফরে রয়েছে যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে। শুক্রবার নেওয়া ওই সাক্ষাৎকারে মুশাররফ বিবিসিকে বলেন, একটি "ঝামেলাপূর্ণ পরিবেশে" নির্বাচন হলে এমন একটি ভয়াবহ বিপর্যয়ের পরিবেশ সৃষ্টি হতে পারে যার ফলে বেহাত হয়ে যেতে পারে পাকিস্তানের পরমাণু অস্ত্র। মুশাররফ বলেন, "আমরা বিষয়গুলোকে রাজনৈতিকভাবে সুরাহা করতে পারলে সেগুলো (পরমাণু অস্ত্র) ভুল হাতে যেতে পারবে না। সেখানে সেনবাহিনী আছে। আর যতদিন সেখানে সেনাবাহিনী থাকবে ততদিন কৌশলগত এ সম্পদ নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা দায়িত্বে রয়েছি। সুতরাং কেউ সেগুলোর কোনো কিছু করতে পারবে না।" আট বছর আগে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখলকারী জেনারেল মুশাররফ ক্রমবর্ধমান জঙ্গিবাদ এবং বৈরী বিচারালয়ের কথা উল্লেখ করে গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারি করেন। সেই থেকে তিনি সংবিধান স্থগিত, অধিকাংশ বিচারপতিকে বরখাস্ত, শ'শ' আইনজীবীকে গ্রেপ্তার এবং হাজার হাজার সরকারবিরোধী নেতা-কর্মীকে আটক করেছেন। সরকারবিরোধীদের বিরুদ্ধে এখনও চলছে তার অভিযান। তবে জরুরি অবস্থার বিরুদ্ধে দেশি-বিদেশি চাপের মুখে আগামী ৯ জানুয়ারির মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন মুশাররফ। একইসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগেই সেনাপ্রধানের পদ ছেড়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আশা করছেন তিনি। সাক্ষাৎকারে মুশাররফ বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর নির্বাচনে জয়লাভের সম্ভাবনাকে প্রত্যাখান করে দেন এবং তার সঙ্গে ক্ষমতা ভাগভাগি চুক্তির সম্ভাবনাকে ধ্বংস করার জন্য বেনজিরকেই দায়ী করেন। প্রসঙ্গত, মুশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট এবং বেনজির তার অধীনে প্রধানমন্ত্রী হবেন