কাবুল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে ২৩ জন জঙ্গি নিহত হয়েছে। শনিবার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
হেলমান্দ প্রদেশের গরমসার জেলার বিভিন্ন ভবনে অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীল অভিযানকালে এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, "অভিযানকালে কয়েকজন সশস্ত্র জঙ্গি জোটবাহিনীর সেনাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল এবং অভিযানের এক পর্যায়ে তারা মারা যায়।"
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে সন্দেহভাজন আরও ১১ জঙ্গি আটক হয়েছে।
এদিকে, ঘোর প্রদেশের পুলিশ প্রধান শাহ জাহান নূরি শনিবার জানিয়েছেন, সাবেক এক যুদ্ধবাজ নেতার অনুগত সশস্ত্র লোকেরা অতর্কিত হামলা চালিয়ে নয় পুলিশকে হত্যা এবং অপর পাঁচজনকে আহত করেছে।
নূরি বলেন, জনগণের জন্য হুমকি ওই দলটিতে নিরস্ত্র করতে শাহরাক জেলায় পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৪১০ ঘ.
bdnews24