ওয়াশিংটন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিপক্ষে অবস্থান নিয়ে ঢালাওভাবে টেলিফোনে আড়িপাতার বিরুদ্ধে ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। সন্ত্রাসবাদ মোকাবেলায় গুপ্তচরবৃত্তির দোহাই দিয়ে আদালতের অনুমতি ছাড়াই যে কারও টেলিফোনে আড়িপাতার সুযোগসহ বুশ সমর্থিত একটি বিল পাস করেছিল মার্কিন কংগ্রেস। কিন্তু মার্কিন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং টেলিফোন কোম্পানিগুলোকে আইনের আওতায় রাখার যুক্তি দিয়ে বৃহস্পতিবার আগস্ট মাসে পাস করা ওই বিলের বিপক্ষে ভোট দেন ডেমোক্র্যাটরা।
ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে অনুমোদনহীন আড়িপাতার বিরোধিতা করে আনা বিলটির পক্ষে পড়ে ২২৭ ভোট এবং বিপক্ষে পড়ে ১৮৯ ভোট। প্রতিনিধি পরিষদ সদস্যদের বেশিরভাগই দলীয় অবস্থান থেকে বিলের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দেন।
প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেনটেটিভস এ পাস হওয়া নতুন এ বিলটি এখন সিনেটে যাবে।
বিলটি সেখানেও পাস হলে এর বিপক্ষে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। বুশ প্রশাসনের যুক্তি এ বিল পাস হলে গুপ্তচরবৃত্তিতে ইলেক্ট্রনিক সুযোগ সুবিধা হারাবে মার্কিন গোয়েন্দারা এবং এর ফলে আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে যুক্তরাষ্ট্র।
বুশ সমর্থিত বিলটিতে ২০০১ সালের ১১ সেপ্টম্বর টুইন টাওয়ার হামলার পর থেকে গুপ্তচরবৃত্তিতে অংশ নেওয়া টেলিফোন কোম্পানিগুলোকে নিঃশর্তভাবে দায়মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু টেলিফোন কোম্পানিগুলোকে ঢালাওভাবে দায়মুক্তির বিরোধিতা করে আসছে ডেমোক্র্যাটরা।
মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান 'এটিএন্ড টি', ভেরিজোন এবং
bdnews24